রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ, গড়গড়ি ইউনিয়ন পরিষদ, বাঘা রুইমারী ভূমি অফিসে ৫০০ শত মাস্ক বিতরণ করা হয়।
আহমদিয়া যুব সংগঠন তাহেরাবাদ (খায়েঁরহাট)বাঘা উপজেলার এর উদ্যোগে দিন ব্যাপি নো মাস্ক নো সার্ভিস এর ডিজিটাল ব্যানার বিভিন্ন প্রতিষ্ঠানে টাঙানো ও ৫০০ শতাধিক মাস্ক বিতরণ করেন।
কায়েদ আহমদিয়া যুব সংগঠন তাহেরাবাদ (খায়েঁরহাট) বাঘা উপজেলা শাখার সভাপতি মোস্তাক মাহমুদ কিরনের সভাতিত্বে মাস্ক গুলো বিতরন করেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দীন লাভলু, গড়গড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার প্রমুখ।