বাগেরহাটের চিতলমারীতে “মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস২০২০ উদযাপিত হয়েছে। ১ নভেম্বর সকালে চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক, যৌতুকপ্রথা,বাল্যবিবাহ, ইভটিজিং,সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা এবং প্রশিক্ষিত যুবদেও মাঝে সনদপত্র ও যুবঋনের চেকবিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলমের সভাপতিতে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, এসএম মাহাতাবুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান, সাবেরা কামাল স্বপ্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রমূখ।