বগুড়ায় ৯৯ বোতল ফেন্সিডিলসহ সুরাইয়া বেগম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের মাটিডালী বিমান মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুরাইয়া বেগম গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকার গৃধারীপুর গ্রামের মমিনের স্ত্রী। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি সীমসহ মোবাইল এবং নগদ ৩ হাজার ৩শ' টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার(সিনিয়র সহকারী পুলিশ সুপার) স্বজল কুমার সরকার জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল বগুড়া ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।