১০ বছর বয়সী কন্যা শিশুটিকে কৌশলে বাড়ির পাশের একটি জঙ্গলে ডেকে নেন ৬৫ বছরের বৃদ্ধ আবু তালেব। এরপর বৃদ্ধের ভয়ঙ্কর রুপ দেখে ওই শিশু। শুরু করে ধর্ষণের চেষ্টা। ভয় পেয়ে যায় শিশুটি, সে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশেপাশের লোকজন জঙ্গলে প্রবেশ করেন। ওই সময় প্রতিবেশিরা আবু তালেবকে ধরে ফেলে। পরে পুলিশ এসে আবু তালেবকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। মামলার পর তাকে গ্রেফতার দেখানো হয়।
শনিবার রাতে এমন ঘটনা ঘটেছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায়। অভিযুক্ত আবু তালেব উপজেলার কামুল্যা চকনাথখোলা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভুক্তভোগি শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। তাকে কৌশেলে বাড়ির পাশের একটি জঙ্গলে ডেকে ধর্ষণের চেষ্টা করেন আবু তালেব। এই ঘটনায় ভুক্তভোগি কন্যা শিশুটির বাবা শনিবার রাতেই নন্দীগ্রাম থানায় ধর্ষণ চেষ্টা মামলা করেন। মামলার পর আটক আবু তালেবকে গ্রেফতার দেখানো হয়েছে।
জানতে চাইলে নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির বলেন, শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আবু তালেবকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতেই তাকে গ্রেফতার করা হয়।