কচুয়া বাজার সংলগ্ন কচুয়া- সাইনবোর্ড মেইন সড়কের পার্শ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারি কমিশনার ভুমি ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ। দীর্ঘদিন যাবৎ কচুয়া এলাকার কিছু মানুষ কচুয়া বাজার সংলগ্ন কচুয়া- সাইনবোর্ড মেইন সড়কের পার্শে অবৈধ স্থাপনা তৈরী করে ব্যবসা করে আসছিল। রোববার সকাল ১০টায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনি এই অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করেন। এই সময় উপস্থিত ছিলেন কচুয়া থানা পরিদর্শক (ভারপ্রাপ্ত)সরদার ইকবাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স।
এই বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ আমাদের জানান যে,সারা দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদের সরকারি নির্দেশ রয়েছে, আমরা তারই অংশ হিসেবে এ অভিযান চালিয়েছি,তবে আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় জনসাধান সন্তোস প্রকাশ করেছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া তিনি আরও বলেন যে, এই অবৈধ স্থাপনা উচ্ছেদে যে সকল এলাকাবাসী ক্ষতিগ্রস্থ্য হয়েছেন মাননীয় সংসদ সদস্য বাগেরহাট-২ শেখ সারহান নাসের তন্ময় এমপি সারের সাথে কথা বলে তাদের পূনবার্সনের জন্য সুপারিশ করবেন।