রাজশাহীর গোদাগাড়ীতে সবজী বিক্রেতা এক নারীকে গণধর্ষনের অভিযোগে তিন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ধামিলা গ্রামে মনটির আম বাগানে ঘটে।
গ্রেফতার কৃতরা হলেন, দামকুড়া বিন্দারামপুর এলাকার মোরশেদ আলীর ছেলে শুকুর আলী (৪০), দেওপাড়া ইউনিয়নের ধামিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে রনি (২৬) এবং একই এলাকার মৃত আবু জাকেরের ছেলে সেতাফুর রহমান বাবু (৪৫)।
গোদাগাড়ী প্রেমতলী ফাঁড়ির ইনচার্জ মো: কামরুজ্জামান মিয়া জানান, ধর্ষণের শিকার নারী একজন সবজি বিক্রেতা। সে ধামিলা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। সবজি বিক্রির সুবাদে গ্রেফকৃতদের কাছে টাকা পেতো। এদের মধ্যে শুকুর আলী সন্ধ্যার পর টাকা দেবার নাম করে ধামিলা গ্রামের মনটির আম বাগানে ডেকে নেয়।
এই সময় তার সাথে থাকা অপর দুজন বাগানে মাচার উপরে ফেলে জোর পূর্বক ধর্ষণ করে। এবং কাউকে বলেলে মেরে ফেলার হুমকি দিয়ে পাঠিয়ে দেয়। পরে ধর্ষণের শিকার নারী রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় গিয়ে অভিযোগ করলে ঘটনাস্থলে থানা পুলিশ এসে তাদের আটক করে। পরে দামকুড়া থানা জানতে পারে ঘটনাটি গোদাগাড়ী থানার অধিনে। পরে গোদাগাড়ী থানাকে অবগত করলে গোদাগাড়ী মডেল থানার ওসি সহ প্রেমতলী ফাঁড়ির ইনচার্জ তাদের গোদাগাড়ী থানা হেফাজতে নেয়।
গোদাগাড়ী মডেল থানার ওসি মো: খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের শিকার নারী নিজে বাদী হয়ে শনিবার রাতে মামলা দায়ের করেছেন। আটককৃতদের জেলা হাজতে পাঠানো হচ্ছে। ধর্ষণের শিকার নারীকে পরীক্ষার জন্য রামেকের ওসিসিতে পাঠানো হবে। এছাড়াও এই ঘটনায় সকল প্রকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানান।