তানোরে পৌর এলাকার কালীগঞ্জ হাবিব নগর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় ও মুছল্লীদের সাথে মতবিনীময়সহ অনুদান প্রদান করেছেন মেয়র প্রার্থী আবুল বাশার সুজন।
আজ (৩০শে আক্টোবর) শুক্রবার দুপুরে কালীগঞ্জ হাবিব নগর জামে মসজিদে তিনি জুম্মার নামাজ ও মুছল্লীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনীময় করেন। এ সময় তিনি মসজিদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং অনুদান প্রদান করেন।
তানোর পৌর মেয়র প্রার্থী আবুল বাশার সুজন বলেন, প্রায় ২৫ বছর হয়ে গেলো পৌরসভা প্রতিষ্ঠা করা কিন্তু নাগরিকরা তাদের নাগরিক সুবিধা পাচ্ছেন না। তিনি বলেন, পৌর এলাকায় কোন ধরনের উন্নয়ন হয়নি, মসজিদ মন্দিরসহ এলাকার রাস্তাঘাট গুলো এখনো কাঁচা রয়েগেছে।
তিনি বলেন, আগামী নির্বাচনে আপনারা নৌকার প্রার্থীকে বিজয়ী করেন ৩বছরের মধ্যে ১ম শ্রেনীতে উন্নীত করাসহ ব্যাপক উন্নয়ন করা হবে। বিশুদ্ধ খাবার পানি সরবরাহ থেকে শুরু করে কোন রাস্তা-ঘাট কাঁচা থাকবেনা। তিনি আরো বলেন, পৌর বাসীকে একটি উন্নত পৌরসভার নাগরিক সুবিধা প্রদানের সকল ব্যবস্থা ও উদ্যোগ নেয়া হবে। এ সময় মুছল্লীরা সুজনের কথায় সম্মতি জ্ঞাপন করে বিশেষ দোয়া মোনাজাত করেন।