“মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে কমিউিনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। আলোচনা সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি এ্যাড. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. শাহ আলম টুকু, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আবদুল বাকি, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, মহিলা আওয়ামী লীগ নেত্রী এ্যাড. শরীফা খাতুন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিনসহ আরও অনেকে। আলোচনা সভায় বাগেরহাট জেলার বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ছোট ছোট অপরাধই একসময় বড় অপরাধের জন্ম দেয়। অন্যায় ও অপরাধ সংগঠনের ফলে সাধারণ মানুষের পাশাপাশি সমাজও অসুস্থ হয়ে যায়। দেশের মানুষ ও সমাজকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বয় সাধণ করতে হবে। পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় সাধণ হলে কমিউনিটি পুলিশিংয়ের উদ্দেশ্য সফল হবে।
আলোচনা সভা শেষে বাগেরহাটে কমিউনিটি পুলিশিংয়ে অবদান রাখায় মোংলা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম ও মোল্লাহাট উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শহিদ মেহফুজ রহমানকে সম্মাননা প্রদান করা হয়।
অপরদিগে মোরেলগঞ্জ থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। থানা কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার লিয়াকত আলী খান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক খম লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, যুবলীগ উপজেলা যুগ্ম আহ্বায়ক তাজিনুর রহমান পলাশ, চেয়ারম্যান আবদুর রাজ্জাক মজুমদার, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন।
সভায় বক্তরা বলেন, আইন শৃঙ্খলা রক্ষা কমিউনিটি পুলিশিং কর্মসূচি প্রশংসনীয় ভূমিকার রাখতে সক্ষম হয়েছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীকে আরো জনমুখী করতে সাধারণ মানুষের দোড় গোড়ায় পুলিশী সেবা পৌছে দিতে চালু করেছেন বিট পুলিশিং কার্যক্রম। ইতোমধ্যে সাধারণ জনগণ কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি ও বিট পুলিশিং কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে।