কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে পুলিশ লাইন’স ড্রিল সেডে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যন বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া, জিপি বিজয় শংকর রায়, পিপি শাহ আজিজুল হক, জেলা কমিউনিটি পুলিশিং পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক সাইফুল মোল্লা দুলু। সভায় দুজন পুলিশকে সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা হয়। এ সময় জেলা পুলিশের কর্মকর্তাগণ,জনপ্রতিনিধি ও সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।