কিশোরগঞ্জে ভাসমান সবজি ও মসলা গবেষণা সম্প্রসারণ জনপ্রিয়করণ শীর্ষক প্রকল্পের আওতায় কৃষক কৃষাণী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী সদর উপজেলার কৃষি বিভাগের হল মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ভাসমান সবজি ও মসলা গবেষণা সম্প্রসারণ জনপ্রিয়করণ শীর্ষক প্রকল্পের উপপরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আ.সালাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রওশন আরা আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিত সংরক্ষণ) আবুল হাশেম প্রমুখ। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে ভাসমান সবজি ও মসলা গবেষণা সম্প্রসারণ জনপ্রিয়করণ শীর্ষক প্রকল্পের আওতায় সদর উপজেলার ৩০ জন কৃষক ও কৃষাণীকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।