’মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই স্লোগানসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। গতকাল ৩১ অক্টোবর শনিবার বেলা ১২ টায় থানার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি সার্কেল) মোঃ ছয়রুদ্দীন আহমেদ,মডেল থানার কর্মকর্তা ইনচার্জ আবু সাঈদ মোঃ খাইরুল আনাম, উপজেলা পুলিশিং কমিটির সাধারন সম্পাদক সৈয়দ আলতাপ হোসেন টিপু, মুলঘর ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত বাবুল আকতার,এস আই ইমদাদ, মোঃ রফিকুল ইসলাম, এ এস আই মোঃ মিজানুর রহমান, ফকিরহাট প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শেখ সৈয়দ আলী সহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।