ফ্রান্স মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও কটূক্তির প্রতিবাদে শুক্রবার বিকেলে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুরাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা শেখ হাবিবুল্লাাহ ও সদস্য মাওঃ ইমরান বিন লুৎফর, মাওঃ এস আবু বক্কর, হাফেজ আমিরুল ইসলাম, হাফেজ শহিদুল ইসলাম টুটুল, মুফতি আবদুল মান্নান ও মাওঃ আল আমিন প্রমুখ। এ সময় ফকিরহাট ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শেখ হাবিবুল্লাহ বলেন, ফ্রান্সের এধরনের ন্যক্কারজনক ঘটনার জন্য প্রতিটি মুসলমানের নূন্যতম ঈমানি পরিচয় দিতে হলেও ফ্রান্সের সকল পণ্য বর্জন করা উচিত। অন্যান্য বক্তারা তাদের বক্তব্যের সময় অনতিবিলম্বে ফ্রান্স যদি সারা বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা না চায় তাহলে সামনের পরিস্থিতি আরও ভয়বহ হবে বলে হুঁশিয়ারি দেন। এ মানববন্ধনে উপজেলার সর্বরÍরের ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।