ফ্রান্সে মহানবী (সঃ )কে ব্যঙ্গচিত্রর প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দূর্জয় মোড় বাসষ্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয়। সমাবেশে পীরে তরিকত কে এম মাহাবুবুল্লাহ আল কাদরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারন সম্পাদক আবুল মনসুর, উপজেলা ভাইস চেয়ারম্যান আল-মামুন,,শামসুর রহমান বাচ্চু,হাফেজ হাবিবুর রহমান নিজামী, হাফেজ আবদুল আওয়াল হুমায়পুরী, মাওলানা আতাউর রহমান মোজাহেদী ও হাজি রুবেল মিয়া প্রমূখ।
এ সময় বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে মুসলিম দেশ গুলোকে ওই দেশের পণ্য বর্জন করার জন্য আহবান জানান। এ ছাড়া ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ এবং সংসদে বিল পাশ করে রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানানোর জন্য সরকারের কাছে আহবান জানান।