ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মানবতার মুক্তির দূত বিশ্বনবী হযরত মুহাম্মদ মস্তোফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জে কটিয়াদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কটিয়াদী ইমাম ও ওলামা পরিষদের আয়োজনে শনিবার সকালে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত সর্বস্তরের তাওহিদী জনতার এই মানববন্ধন থেকে ফ্রান্সের পণ্য বর্জন ও সকল প্রকার সম্পর্ক ছিন্ন ও মহান জাতীয় সংসদে এর নিন্দা প্রস্তাবের আহ্বান জানানো হয়।
সকাল ৯টায় কটিয়াদী বাসস্ট্যান্ডে কোরআন তিলাওয়াতের মাধ্যমে মাবনবন্ধন ও পরে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাজার হাজার তৌহীদি জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবতার মুক্তির দূত, শান্তির প্রতীক, মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ঘৃণ্য কাজ করা হয়েছে, তাতে বিশ্ব মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বেঈমানরা বেঁচে থাকার জন্য যুদ্ধ করে আর আমরা মুসলমানরা কেয়ামত পর্যন্ত ইসলাম ও নবীর ইজ্জতের হেফাজতের জন্য জিহাদ করে জীবন দিতে সর্বদা প্রস্তুত আছি।
বক্তারা দেশের সরকার প্রধানকে উদ্দেশ্য করে বলেন, অনতিবিলম্বে ফ্রান্সের এ ঘৃণ্য কাজের নিন্দা প্রস্তাব পাশ করে রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানানোর আহবান জানান। যতদিন মহানবীকে অবমাননার দৃষ্টান্ত মূলক বিচার না হবে তাওহীদি জনতা বিক্ষোভ, আন্দোলন চালিয়ে যাবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কটিয়াদী ইমাম ও ওলামা পরিষদের সভাপতি দরগাহ জামে মসজিদের খতিব আলহাজ¦ ছিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মাও. ছাঈদ আহাম্মদ, উপজেলা আওয়ামীলী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, ওলামা পরিষদের সহসভাপতি আবু ইউসুফ, কামারকোনা জামে মসজিদের খতিব মাও.বায়েজিদ আহমদ, মাও. মো: আব্দুল্লাহ, মেয়রপুত্র তছলিম উদ্দিন লিটন, মাও. জাকির হোসেন, মাও. হাদিউল ইসলাম প্রমুখ।