ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শীতের শুরুতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বিকালে স্থানীয় ক্রীড়া সংস্থার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারমান মোঃ জাহাঙ্গীর হোসাইন। ফলসী বন্ধন সেবা সংঘ, এই ওয়ার্ড ভিত্তিক ১৫ দলের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।
উদ্বোধনকালে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রদান শিক্ষক শহিদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান, প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক নুরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি টুর্ণামেন্টের প্রধান আয়োজক ও বন্ধন সেবা সংঘের প্রধান উপদেস্টা রাশেদুল ইসলাম রাশেদ সহ অত্র এলাকার ক্রীড়ামোদী মানুষের একাংশ উপস্থিত ছিলেন।