নওগাঁর বদলগাছী থানা পুলিশ তৃতীয় শ্রেণিতে পড়-য়া এক শিশুছাত্রকে (৯) বলাৎকারের দায়ে আবদুর রাজ্জাক (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে। তার বাড়ি উপজেলার ভোলার পালশা গ্রামে। সম্পর্কে তিনি ওই শিশুর বড়আব্বা।
বদলগাছী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) চৌধুরী যোবায়ের আহম্মেদ জানান, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় ওই শিশু বাড়ির পাশে খেলা করার সময় আবদুর রাজ্জাক তাকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে জোরকরে বলাৎকার করে। এ সময় ওই বাড়িতে কেউ ছিলনা। শিশুটি বাড়ি ফিরে গিয়ে অভিভাবকদের বিষয়টি জানালে ওই শিশুর মা বাদী হয়ে ২৮ অক্টোবর থানায় একটি মামলা দায়ের করেন।
ওই দিনই থানা পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে নওগাঁ কোর্টে চালান দেয়।