ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ইসলামি আন্দোলন কমিটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বাদ আছর কলেজ জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে ইসলামি আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ‘ফান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সারাবিশ্বের মুসলমান দেশকে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।’