ভৈরবে ২শ ৫০ বোতল ফেনসিডিল সহ মওদুদ আহমেদ(৩২) কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত মওদুদ নরসিংদীর মাধবদী এলাকার ইলিয়াসের পুত্র বলে জানা গেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গেস্খফতারকৃত যুবক শহরের দূর্জয় মোড় থেকে একটি মোটর সাইকেল চােিলয়ে যাওয়ার সময় জনতার সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ট্রাফিক পুলিশ ও জনতার সহায়তায় ভৈরব থানা পুলিশ মাদক ব্যবসায়ী মওদুদকে আটক করে দেহ তল্লাশি করলে তার শরীরে পরিহিত জামা থেকে ফিটিং অবস্থায় ২শ ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পওে তার মোটর সাইকেলটি জব্দ করা হয়।
এ বিষয়ে ভৈরব থানার ওসি মোঃ শাহিন জানান, গোপন সংবাদ ছিল যে মাদক ব্যবসায়ী মোটর সাইকেল যোগে ব্র্যাক্ষণ বাড়িয়া থেকে ফেনসিডিল বহন করে নরসিংদী যাচ্ছে এবং জনতার সহায়তায় মওদুদকে ২শ ৫০ বোতল ফেনসিডিলসহ গেস্খফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।