বৃহস্পতিবার বাদ জোহর পবিত্র ঈদে মিলাদুননবী উপলক্ষে লায়ন ফরিদ আহমেদের ব্যক্তিগত উদ্যোগে বগুড়ার সান্তাহার চা-বাগানের অবস্থিত দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রঙ্গনে কোরআন তেলোয়াত, দোয়া মাহফিল ও এতিম হাফেজ বাচ্চাদের সাথে এক বেলা খাবার আয়োজন করা হয়। কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মান শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারন সম্পাদক ও সম্ভাব্য বিএনপির মেয়র প্রার্থী লায়ন ফরিদ আহমেদ, ৭ নং ওয়ার্ডের বিএনপির সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী যুবদল নেতা মাহামূদুল আলম, ৩নং ওয়ার্ডের বিএনপির সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ছাত্রদল নেতা সোহাগ হোসাইন, বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলের নেতা-কর্মীসহ স্থানীয় সাংবাদিক ও মুসল্লীবৃন্দরা। লায়ন ফরিদ আহমেদের মা সহ সান্তাহার পৌর শহরে করোনাকালে যারা মৃত্যু বরন করছেন তাদের রুহের আত্তার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ার মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম মাদ্রাসা মুহাতামিম মাহাবুবুল আলম। দোয়া শেষে শতাধিক এতিম হাফেজ বাচ্চাদের দুপুরের খাবার আয়োজন করা হয়।