বগুড়ার নবাগত জেলা প্রশাসক মো. জিয়াউল হক কাহালু উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাছুদুর রহমান এর সভাপতিত্বে ওই সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
পরিচিতি পর্ব শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বগুড়ার উন্নয়ন ও মডেল জেলা গড়ে তোলার লক্ষ্যে আমি কাজ করবো। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) সর্ম্পকে মানুষের মাঝে সচেতন বৃদ্ধি করার পাশাপাশি ‘নো মাস্ক, নো সার্ভিস’ কার্যক্রম জোরদার করার আহবান জানিয়েছেন তিনি।
উক্ত পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ¦ মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মো. আবদুর রশিদ (লালু), রওশন আকতার, কাহালু থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আখেরুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, স্থানীয় ব্যবসায়ীক নেতা, বিভিন্ন সংগঠনের প্রধানগণ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।