দেশে-বিদেশে যখন পাটের পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে, ঠিক সে সময় পাটকল সমূহ বন্ধ করে দিয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন। এতে ৫০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন। বৃহস্পতিবার দুপুরে মনিরামপুর বাম গণতান্ত্রিক জোট ও ওয়ার্কস পার্টির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের নিকট এক স্মারকলীপি প্রদানকালে এ কথা বলেন।
তারা দাবী করেছেন বন্ধ পাটকল খুলে দেয়াসহ বেকার ৫০ হাজার শ্রমিকের কর্মস্থান করতে হবে। পাট চাষ প্রক্রিয়া করণ, পাট ও পাট জাতীয় বিভিন্ন উপকরণ তৈরি ও বাণিজ্যের সাথে কোটি মানুষের জীবন জীবিকা সচল করতে পাট শিল্পকে এগিয়ে নিতে সরকারের প্রতি উদাতো আহবান জানানো হয়েছে। স্মারকলীপি প্রদানকালে এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের নেতা গাজী আবদুল হামিদ, আবদুল মজিদ, পরিতোষ চন্দ্র দাস, সিরাজুল ইসলাম, জাহানারা মুক্ত, জালাল উদ্দীন, শান্তনু চক্রবর্তী, দেবাশীষ রায়, মহিবুল্লাহ মহিব, মিহির প্রমুখ।