ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ সমাবেশ করেছে বরগুনার ইসলামি আন্দোলন বাংলাদেশের বিভিন্ন অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বরগুনা সদরঘাট জামে মসজিদ সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মসজিদের সামনে এসে মিছিলটি শেষ করে সমাবেশ করেন তারা। এ সময় বক্তব্য রাখেন, বরগুনা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জাকির হোসেনসহ ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, ফ্রান্সে নবী করিম (সঃ)কে নিয়ে যে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে তা বিশ্বের সকল মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এছাড়াও তারা আরো বলেন, ফ্রান্সের সকল পণ্য বয়কট ও বিশ্ব মুসলিমদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।