বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও দুস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। বুধবার বাদ আছর আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছাতিয়ানগ্রাম হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা প্রঙ্গনে দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন আদমদীঘি থানা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য মাহাফুজুল হক টিকন, বিএনপির নেতা কামাল পাশা লাড্ডু, সরফরাজ হোসেন, সাইফুল ইসলাম, যুবদল নেতা আনোয়ার হোসেন জীবন, আরিফুল হক রোমান, সিহাব চৌধুরি, রায়হান, সোহাগ মন্ডল, আবদুস সালাম, ছাত্রদল নেতা তামিম হোসেন, শামীম শাওন, আতিকুল ইসলাম, রাহুল হাসান প্রমুখ। মওলানা আলাউদ্দিন দোয়ার মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিল শেষে গরিব ও অসহায় দুস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।