নারী আন্দোলনে মহিয়ষী নারী বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন যেমন নারী অধিকারকে প্রতিষ্টিত করেছেন। তেমনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ২০১৯ সালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান ৫ জয়ীতাকে সাফল্যের জন্য পুরস্কার দিয়েছেন।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পপি আক্তার ঃ বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের তেঘুরিয়া গ্রামের স্বামী মামুন রশিদের স্ত্রী পপি আক্তারের অবস্থা খুব একটা ভালো ছিল না। বেঁচে থাকার তাগিদে প্রতিবেশিদের কাছে পুঁথি বসানোর কাজ শেখেন। পরবর্তীতে তিনি ৪/৫ জন দুস্থ নারীকে নিয়ে তার জয় যাত্রা শুরু হয়। বর্তমানে পপি আক্তারের ৮ শত নারী কর্মী রয়েছে। তিনি এই কাজ করে সাবলম্ভী হয়েছেন এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারি নারী সকলের পরিচিত মুখ হিসেবে সমাজে প্রতিষ্টিত হয়েছেন।
শিক্ষা চাকরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী আমেনা আক্তার সুরমা ঃ বাজিতপুর পৌর শহরের মধ্য ভাগলপুর গ্রামের স্বামী আঙ্গুর মিয়ার স্ত্রী আমেনা আক্তার শিক্ষা ও চাকরী অর্জকারী এক সাফল্য নারী। নবম শ্রেণীতে পরার সময় তার বাল্য বিয়ে হয়। তখন স্বামীর অবস্থা খুব একটা ভালো ছিলনা। সংসারে অভাব ছিল। সন্তানদের কথা চিন্তা করে বাবা মায়ের কথায় কর্ণপাত করেননি তিনি। এসএসসি এবং এইচএসসি পাস করেছেন এবং পাশাপাশি এন.জি.ও তেই চাকরী করছেন। বড় সন্তানকে বি.এ পাশ করিয়েছেন। তিনি একজন বাজিতপুর পৌরসভার জনপ্রতিনিধি। শিক্ষার কোন বিকল্প নাই। শত বাধা বিপত্তি তাকে দমিয়ে রাখতে পারেনি। নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছেন একমাত্র শিক্ষাই জীবনকে আলোকিত করতে পারে।
সাফল্য জননী ফরিদা খানম ঃ পিরিজপুর ইউনিয়নের ডুয়াইগাঁও প্রত্যন্ত গ্রাম থেকে ফরিদা খানম ৭ জন ছেলে-মেয়েদের লেখা পড়া করিয়েছেন। একমাত্র বলতে গেলে বাল্য বিয়েই হয়েছে। ইচ্ছে শক্তি থাকা সত্বেও বিয়ের পড় সন্তান জন্ম হওয়ায় তিনি লেখাপড়া করতে পারেন নি। তার স্বামী প্রাইমারী স্কুল শিক্ষক। তার ছেলেমেয়েদের মধ্যে ৩ জন সন্তান বি.সি.এস ক্যাডার, বড় মেয়ে কামরুন্নেছা খানম শিক্ষক, ডক্টর আশরাফুল আলম ২২ তম বি.সি.এস প্রশাসন ক্যাডার, ৩য় মেয়ে আকলিমা শিক্ষক, ৪র্থ ছেলে শরিফুল আলম বেসরকারী বিশ^বিদ্যালয়ের শিক্ষক, বদরুল আলম সোহেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আরিফুল আলম জুয়েল ৩১ তম বি.সি.এস কর ক্যাডার, তরিকুল আলম রাসেল ৩১ তম বি.সি.এস নির্বাহী প্রকৌশলী গনপূর্ত বিভাগ। ফরিদা খানম সাফল্য হয়েছেন, তিনি একজন সফল জননী।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে রুনা আক্তার ঃ বাজিতপুর পৌরসভার মধ্য ভাগলপুর গ্রামের মহিবুর রহমান মজলু মিয়ার স্ত্রী রুনা আক্তার। তিনি দশম শ্রেণীতে পড়ার সময় তার গরীব মা-বাবা অর্থের অভাবে তাকে বিয়ে দেন। বিয়ের পড় থেকে তিনি পড়াশোনা করতে পারেন নি। গরীব অসহায় বাব-মায়ের পক্ষে স্বামীর দাবীকৃত টাকা দেওয়া সম্ভব হয়নি। তাই রুনার স্বামী তাকে না জানিয়ে আরেকটি বিয়ে করে। সন্তানের মুখের দিকে চেয়ে স্বামীর সব অত্যাচার সহ্য করেন। নিজের সল্প বিদ্যাকে ভর করে ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে নিজের এবং সন্তানের ভরণপোষণ এবং পাশাপাশি হাঁস-মুরগী পালন করে সংসার চালায়। তবুও তিনি থেমে থাকেন নি।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন সালমা বেগম ঃ দশম শ্রেণীতে পড়ার সময় দিলালপুর ইউনিয়নের বড়খাটুলা মোঃ খালেদ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। পরে তার আর পড়া হয়নি। স্বামীর আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সংসারের কথা চিন্তা করে স্বামীর কাজে সহযোগীতা করেছেন। ৪ সন্তানকে মানুষ করার জন্য তিনি খুব কষ্ট করেছেন। ১৯৯৮ সাল থেকে বিভিন্ন সমাজ সংগঠনের সাথে কাজ করছেন। সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহযোগীতায় তিনি নিজে এবং তার সাথে ৩০ জন মহিলাকে যুব উন্নয়ন অফিস থেকে সেলাই প্রশিক্ষণ নিয়েছেন। বর্তমানে ১৩ জন ধাত্রীর কাজ করছে। এলাকার যে কোন সমস্যা হলে সকলে তার পরামর্শ গ্রহণ করে। সমাজ উন্নয়নে নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন সালমা বেগম।