ঝিনাইদহে হরিণাকুন্ডু উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবের আয়োজনে মঙ্গলবার বিকালে উপজেলা সন্মেলন কক্ষে মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগমকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত সমবায় কর্মকর্তা কামরুন্নাহার এর বরণ অনুষ্ঠানে ক্রেস্ট ও ফুলের তোড়া বিতরণ।
অফিসার্স কল্যাণ ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলস কৃষি কর্মকর্তা হাফিজ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন, তথ্য আপা,জাইকা সমন্ময়কারী (অতিরিক্ত দ্বায়ীত্ব) কামরুন নাহার, বিদায়ী মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম ও নবাগত সমবায় কর্মকর্তা কামরুন্নাহার বেগম।
যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, জনস্বাস্থ্য প্রকৌশলীর উপসহকারী প্রকৌশলী আল আমীন,উপজেলা প্রোগ্রাম ওয়াসিকুর রহমান, উপজেলা সহকারী প্রকৌশলী লিয়াকত হোসেন ,বিআরডিবি কর্মকর্তা ফারহানা জেসমিন, সহকারী বিআরডি কর্মকর্তা আমজাদ হোসেন, জবা খাতুন, আমার বাড়ী আমার খামার উপজেলা সমন্ময়কারী আরিফুজ্জামান সহ বিভিন্ন দপ্তর প্রধান।