বগুড়ার সারিয়াকান্দিতে দীর্ঘ ১৮ বছর বেদখলে থাকা জমির সমস্যা গ্রাম্য শালিসী বৈঠকেই সমাধান হয়েছে। উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের আমতলী গ্রামে জটিল এই সমস্যা শালিসী বৈঠকে সমাধান হওয়ায় গ্রামের সবাই সস্তি প্রকাশ করছেন।
স্থানীয়রা জানান, আমতলী গ্রামের মৃত ইশারতুল্লাহ প্রাং এর ছেলে মোঃ রফিক প্রাং জমি ক্রয় করার পর ১৮ বছর পূর্বে জীবন-জীবিকার তাগিদে বগুড়া শহরে চলে যান। দাগ নং- ৮১৭৫ এর ৭ শতক জমির উপর বিভির প্রকারের লাগানো গাছ তুলে ফেলে দিয়ে একই গ্রামের দুলু মন্ডল (৬৫) বেদখল দেয়। এরপর রফিক ঘটনাটি জানতে পেরে সারিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করেন। এরপর থানার গোলঘরে তিন দফা শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ ০৯ অক্টোবর রতনের নেতৃত্বে আমতলী গ্রামে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে দুলু মন্ডল বৈধ কাগজ পত্রাদি দেখাতে ব্যর্থ হওয়ায় ওই রফিক প্রামানিক কে জমি বুঝিয়া দেওয়া হয়। গ্রাম্য শালিসী বৈঠকে এই জটিল সমস্যা সমাধান হওয়ায় মোজাফ্ফর রহমান, জমশের, মফি, সাইফুল, হাফিজার, বুলুসহ গ্রামের সচেতন ব্যক্তি সস্তি প্রকাশ করেন। এ ব্যাপারে দীর্ঘ ১৮ বছর পর জমি বুঝে পেয়ে গ্রামের লোকের কাছে কৃজ্ঞতা প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানান।