মঙ্গলবার যশোরে ডাক্তার সজিব রায়সহ নতুন করে ছয়’জনের করোনা শানাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার চারজন। এছাড়া, কেশবপুর ও বাঘারপাড়ায় একজন করে রয়েছে।
যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, করোনা আক্রান্ত ডাক্তার সজিব রায় (২৯) শহরের টিবি ক্লিনিক এলাকার বাসিন্দা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যশোরের ৩২ টি নমুনা পরীক্ষা করে ছয়’জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা চার হাজার ৭৮। সুস্থ হয়েছে তিন হাজার নয়শ’ ২৫ জন। মৃত্যু হয়েছে ৪৮ জনের।
সিভিল সার্জন কার্যালয়ের মিডিয়া ফোকাল পার্সন ডাক্তার রেহেনেওয়াজ রনি জানান, নতুন আক্রান্তদের বাড়ি লকডাউনসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্যে তালিকা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।