বগুড়ার কাহালু উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রহমান দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হওয়ায় তার সুচিকিৎসার জন্য বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সাবেক সংসদ সদস্য ডাঃ জিয়াউল হক মোল্লা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ডাঃ জিয়াউল হক মোল্লার পক্ষে বিএনপির স্থানীয় নেতাবৃন্দ আব্দুর রহমানের সরদারপাড়ায় অবস্থিত তার নিজ বাসায় উপস্থিত থেকে অনুদান হিসেবে ১০ হাজার টাকা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি নেতা আকরাম হোসেন, তাজনুর, মেহেদী হাসান সোহেল, আবু জাফর, প্রভাষক বাদশা, মোহন, গোলাম কিবরিয়া সহ আরোও অন্যান্যরা।