নওগাঁর মান্দায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টার দিকে রেবা আখতার মাদরাসা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সামসুল আলম প্রামানিক।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান নান্টুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপু, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর বক্স মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডিএম আবদুল মালেক, মাষ্টার এনামুল হক, অ্যাড. মিজানুর রহমান ও অধ্যক্ষ ওবাইদুল হক, সদস্য ফরিদুজ্জামান ফরিদ ও গোলাম মোস্তফা, সাবেক ছাত্রদলনেতা তালহা জুবায়ের, শামীম আহমেদ, জাকির হোসেন ও কামরুজ্জামান রিপু প্রমুখ।
অপর অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক আবদুল জলিল, সাদেকুল ইসলাম, শফিকুল ইসলাম বেলাল, শফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, সিদ্দিক হোসেন প্রমুখ।