প্রতি কন্টেইনারে (বিটিও) ডিজেল ছিলো ৮৬৬৬ লিটার প্রায়। তাহলে লাইনচ্যুত তিন কন্টেইনারে প্রায় ২৬ হাজার লিটারের মতো ডিজেল হয়। বর্তমান ডিজেলের বাজার মূল্য অনুযায়ী প্রতি লিটারে ৬৫ টাকা ধরলে মোট টাকার পরিমাণ দাড়ায় ১৬ লক্ষ ৯০০০০ হাজার বা প্রায় ১৭ লক্ষ। আর দুই লোকো (ইঞ্জিন) এবং এর বাকি কোচ বা বগি গুলোর ক্ষয়ক্ষতির হিসেব না হয় পরেই করলাম! সাথে লাইনের ক্ষয়ক্ষতি তো আছেই। ২০২০ সালে এসেও যদি রেলের এরকম দূর্ঘটনা দেখতে হয় তাহলে কি বলার থাকে? স্টেশনের ১ নাম্বার লাইনে দুই ট্রেনের ই ঢুকে পড়াকে লোকো মাস্টারের ভুল ধরবো নাকি রেলের কন্ট্রোলিং সিস্টেমকে ? মান্দাতের আমলের যুগেই পড়ে রইলো রেল।
রেলস্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, প্রায় ১৭ লাখ টাকার তেল ক্ষতি হয়েছে। এটা কর্তৃপক্ষ দেখবেন বলে জানান।