শহীদ মুক্তিযোদ্ধা আবদুস সালামের একমাত্র মেয়ে খাদিজা পারভীন ঝরনা তার পিতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি চাই। এ ব্যাপারে তিনি শহীদ মুক্তিযোদ্ধার তালিকায় পিতার নাম অন্তভূক্তির দাবী জানিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বরাবর একটি লিখিত আবেদন করেছেন। খাদিজা পারভীন ঝরনা যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আয়ুব হোসেনের স্ত্রী।
শহীদ সালামের মেয়ে ঝরনা জানায়, ১৯৭১ সালে পিতা আবদুস সালাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এরপর আবদুস সালাম স্থানীয় যুবকদের মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করার জন্য উদ্ধু করতেন। ৭১ সালের আগস্ট মাসে রাজাকার ও পাকিস্তানি হানাদার বাহিনী শহীদ জামাল, মাষ্টার জামাল উদ্দিন ও আবদুস সালাম বিশ্বাসকে বাড়ি থেকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। এরপর উপজেলার নেংগুড়াহাট, রাজগঞ্জ ও মনিরামপুর রাজাকার ক্যাম্পে আটক রেখে তাদের উপর অমানুষিক নির্যাতন চালানো হয়। সাতদিন ক্যাম্পে নির্মম নির্যাতন চালানোর পর আবদুস সালামকে মনিরামপুর বাঁধাঘাটা ব্রীজের উপর দাড় করিয়ে গুলি করে হত্যা করা হয়।
এরপর তার বাড়ি-ঘর আসবারপত্র ও কাগজ পত্রাদি আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হয়। এ দৃশ্য দেখে আবদুস সালামের স্ত্রী জাহানারা খাতুন একমাত্র মেয়ে খাদিজা পারভীন ঝরনাকে নিয়ে পিতার বাড়িতে পালিয়ে গিয়ে প্রানে বেঁচে যান। তার একমাত্র ভাই ইসমাইল হোসেন ভাইয়ের শোকে পাগল হয়ে গ্রাম ছেড়ে খুলনায় পালিয়ে যান। এমনকি সন্তান হারানো শোকে আবদুস সালামের পিতা ও মাতা অসুস্থ হয়ে কয়েকদিন পর মারা যায়। এরপর দেশ স্বাধীন হলে তারা খাদিজা বাড়িতে ফিরে আসে। কিন্তু বহু মুক্তিযোদ্ধার শহীদ তালিকায় নাম অন্তর্ভূক্ত হলেও আবদুস সালামের নাম তালিকায় আজও উঠেনি।
এ ব্যাপারে শহীদ সালামের একমাত্র মেয়ে খাদিজা পারভীন ঝরনা আরও জানায়, পিতার মুত্যুর সময় তার বয়স ছিল আড়াই মাস। বঞ্চিত হয়েছি পিতার আদর-যতœ-স্নেহ, মায়া-মমতা ও ভালবাসার। নিজেই ছোট বেলায় ভাঁটা মালিক বাবর আলীর বাসায় কাজ করে বড় হয়েছি। বর্তমানে বাড়িতে সংসার করছি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলাউদ্দিন ও ডেপুটি কমান্ডার গাজী আবদুল হামিদ জানান, আবদুস সালাম দেশ স্বাধীন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার কারণে রাজাকাররা তাকে ধরে নিয়ে অমানুষিক নির্যাতন চালানোর পর গুলি করে হত্যা করা হয়। ওই সময় তার ঘর-বাড়ি পর্যন্ত পুড়িয়ে দেয়া হয়েছিল।