“মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে বাজিতপুর পৌর শহরের ৪নং ওয়ার্ডে আনসার ভিডিপির দলনেতা মোঃ যুবায়ের আহ্মেদের নেতৃত্বে টিউবওয়েল স্থাপন করা হয়। টিউবওয়েল স্থাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, সবাই নিরাপদ পানি পান করুণ, নিজেকে সুস্থ্য রাখুন ও দেশকে উন্নয়ন করুন। এ সময় পৌরসভার ৪নং ওয়ার্ডের মিরারবন্দ গ্রামের হতদরিদ্র রেখা আক্তার ও তার পরিবারকে টিউবওয়েলটি স্থাপন করে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, রুনা লাইলা খান, রেখা আক্তার সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।