ভৈরবে শম্ভুপুরে সোমবার বিকেলে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (১৪)কিশোরের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মৃতদেহটি রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসিরা পুলিশে খবর দেয়। তবে ধারনা করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত কিশোরের মৃর্ত্যুও হতে পারে ।
পরে ভৈরব থানা ও রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরের মৃতদেহটি উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।
এলাকাবাসিরা ধারনা করছে দূবৃত্তরা কিশোরটিকে অন্য কোথাও হত্যা করে ট্রেন থেকে মৃতদেহটি এখানে ফেলে গেছে।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তবে কিশোরের গলাকাটা ছিল। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে তাকে হত্যা করা হয়েছে।
ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস আরও জানান লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে ,তবে ধারনা করা হচ্ছে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত (১৪)কিশোরের মৃর্ত্যুও হতে পারে ।