বগুড়ার সারিয়াকান্দিতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন আগামী সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল। সোমবার সকালে তিনি পৌর এলাকার হিন্দুকান্দি ও সাহাপাড়ার মদনমহন পূজামন্ডপ পরিদর্শন কালে তিনি পূজা মন্ডপ কমিটির নিকট আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল মোমিন পিন্টু,বিএনপি নেতা মোতাহার হোসেন, আবদুল মান্নান,ছানোয়ার হোসেন, আতাউর রহমান ফুল প্রমুখ।