যশোরের অভয়নগরে বীমার মেয়াদ উর্ত্তীন গ্রাহকদের মধ্যে গতকাল রোববার সকালে চেক হস্তান্তর করা হয়। পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,পপুলার লাইফের অতিরিক্ত প্রকল্প পরিচালক শাহিনুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওযাপাড়ার শাখা ম্যানেজার মোঃ হাবিবুর রহমান,বীমা কর্মকর্তা রুবেল আহমেদ। এ সময় মেয়াদ উত্তীর্ণ হওয়া ৮জন গ্রাহককে তাদের সমুদয় পাওনা টাকার চেক হস্তান্তর করা হয়।