জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি’র অনুদানে মোল্লাহাটের সরসপুর মাদ্রাসা জামে মসজিদের উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। শেখ হেলাল উদ্দীন এমপি’র মা রিজিয়া নাসের ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের সকলের সুস্থ্য ও দীর্ঘ জীবন কামনায় রোববার সকালে ওই মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ ছাড়া দেশ ও জাতির কল্যাণ কমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কোদালিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেখ রফিকুল ইসলামসহ ওই মাদ্রাসার শিক্ষক/শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।