কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলীতে হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গা পূজায় রোববার নবমী দিনে আনসার ও ভিডিপির টহলরত সদস্যরা নিরাপত্তার জন্য কর্তব্য পালন করে যাচ্ছেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট জে.এম. ইমরান এর তত্বাবধানে বাজিতপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসেনসহ ৩৬ জন আনসার ও ভিডিপি সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। রোববার দুপুরে বাজিতপুর পৌর শহরের হরিসভা দূর্গা পূজা মন্ডপ সহ উপজেলার ৬০টি পূজা মন্ডপে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা কর্তব্য পালন করছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার কোম্পানি কমন্ডার আরফান আলী, ভিডিপি দল নেতা জুবায়ের আহম্মেদ। এই দিকে নিকলীতেও সামাজিক দূরত্ব বজায় রেখে দায়িত্ব পালন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।