সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই সাংবাদিকদের মানবতাবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে আর বলেন, ‘নীতিহীন সাংবাদিকতা যেন না হয়। নীতিহীন সাংবাদিকতা কখনও দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে না; বরং ক্ষতিগ্রস্ত করে।’
সাংবাদিকদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
সরকার প্রধান বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। বর্তমান সময়ে সবাই স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারছে। আগে যে অপরাধ ও অন্যায় গুলো হতো তা আড়ালে ধামাচাপা পড়ে যেতো। আর এখন সব বিষয় গুলো সাংবাদিকদের জন্যে সামনে আসে। তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। যাতে জনগন ন্যায় বিচার ও তাদের অধিকার পায়।
দুর্নীতি ধরা পড়লে সরকার ব্যবস্থা নিচ্ছে জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, গত ১১ বছরে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে বলে জানান।
জাতির পিতার বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘সাংবাদিকতায় আমরা কখনও বাধা দেইনি। স্বাধীনতার পর জাতির পিতা আপনাদের সেই সুযোগ দিয়েছেন।’ আপনাদের দেওয়া রিপোর্ট পড়েই আমরা অসহায় মানুষের পাশে দাড়াই, অন্যায়ের বিরুদ্দে প্রতিবাদ করি। দোষীদের শাস্তি দেই। তাই খেয়াল রাখতে হবে আপনাদের দ্বারা সমাজের মানুষ ক্ষতিগ্রস্থ না হয়।
ডিআরইউ’র রজতজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বর্তমান সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোস্তফা ফিরোজ প্রমুখ।