বাগেরহাটের মোরেলগঞ্জে বিশারীঘাটা গ্রামের কৃষক খলিলুর রহমান শেখ এক ইউপি মেম্বরের রোষানলে পড়ে ষড়যন্ত্রমূলক মামলায় হয়রানির শিকার হয়েছেন।
শনিবার সকাল ১১টায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কান্নাজড়িত কন্ঠে তিনি অভিযোগ তুলে বলেন, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন চাপরাশী তার লোকজন দিয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৮ সেপ্টেম্বর একই গ্রামের লুৎফর রহমানকে দিয়ে তার বির”দ্ধে একটি ষড়যন্ত্রমূলক মারপিটের মামলা দায়ের করে। যার নং-১৮, তারিখ-০৮-০৯-২০২০ইং।
তিনি ওই ঘটনার দিন এলাকায় ছিলেন না সন্ধ্যার পরে বাড়ি থেকে তাকে থানায় ডেকে নিয়ে মামলাটি ষড়যন্ত্রমূলক সাজিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। যে কারণে ২৯দিন তার জেল হাজতে হাজতবাস করতে হয়েছে। এলাকার প্রভাবশালী এ ষড়যন্ত্রকারিরা মামলা দিয়েও একের পর এক বিভিন্ন ধরনের হয়রানি করে আসছে। অসহায় কৃষক খলিলুর রহমান পৈত্তিক সম্পত্তি রক্ষার্থে ইউপি সদস্য ও তার লোকজনের বির”দ্ধে বাগেরহাট জেলা বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালতে ইতোপূর্বে ২৭ আগস্ট একটি মিস কেস দায়ের করেন।
যার নং-৩৮১/২০২০, আদালতে ওই জমিতে শান্তি শৃংখলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করেন। প্রভাবশালী ওই মহলটি মামলাটি চলাকালিন ১৪৪ ধারা ভঙ্গ করে প্রভাব খাটিয়ে তার জমিতে জোরপূর্বক পাকা পিলার দিয়ে সিমানা নির্ধারন করেন।
এ বিষয়টি তিনি সঠিক তদন্ত পূর্বক ন্যায় বিচারের জন্য ও মামলা থেকে অব্যাহতির পাওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানান।