ভোরের আলো সাহিত্য আসরের ৬৪০ তম সাহিত্যসভা শুক্রবার মডার্ণ ডেন্টালে অনুষ্ঠিত হয়েছে। ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার পরিচালনায় আলোচনায় অংশ নেন বীরামুক্তিযোদ্ধা কবি মোঃ নিজাম উদ্দিন, উপদেষ্টা লায়ন জাহাঙ্গীর আলম, সহসভাপতি এম. এ হালিম তালুকদার, সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, সাংস্কৃতিক সম্পাদক নিরব রিপন, সহ প্রচার সম্পাদক জহিরুল হাসান রুবেল, শিল্পী আবুল কালাম,শিল্পী মাজহারুল ইসলাম, রাখাল চন্দ্র দাস,সানজিদা উষা, আলমগীর অলিক, কবি জুয়েল মাহমুদ সুজন, মাহফুজুর রহমান প্রমুখ।