শুক্রবার সকালে ঝিনাইদহ মহেশপুর উপজেলায় পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জন কুমার মজুমদার এর সভাপতিত্বে ও বাবু প্রবীর কুমার দাস এর সঞ্চালনায় মহেশপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৩ আসনের মাননীয় সংসদ সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল।বিশেষ অতিথি ছিলেন,মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,পৌর মেয়র আবদুর রশিদ খাঁন,মহেশপুর থানার কর্মকর্তা ইনচার্জ সাইফুল ইসলাম সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মী বৃন্দ ও মহেশপুর উপজেলার প্রত্যেকটি পূজামন্ডপের সভাপতি,সাধারণ সম্পাদক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান এর শেষ পর্যায়ে সরকারিভাবে বরাদ্দকৃত পূজা উদযাপনের জন্য অর্থ প্রদান অতিথি পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক এর হাতে তুলে দেন।