ঝিনাইদহ শহরের হাটের রাস্তার মোড় থেকে পৌর এলাকার বাইপাস মোড়স্থ ইনসাফ অটোর একটি ইজিবাইক বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে চুরি হওয়ার ২ ঘন্টা পর ঝিনাইদহ থানা পুলিশের সহযোগিতায় কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ অবশেষে ইজিবাইকটি উদ্ধার করেন।
ইনছাফ অটোর সত্ত্বাধিকারী মনোয়ার হোসেন জানান, তার প্রত্যেকটি ইজিবাইকে জিপিএস ট্র্যাকার ব্যবহার করা হয়।
জিপিএস ইন্টারনেটের সূত্র ধরে কুস্টিয়া চৌড়হাস হাইওয়ে থানা আইসি টিআই মোঃ জুলহাস উদ্দিন এর নেতৃত্বে এস আই মোঃ কামরুজ্জামান কুস্টিয়ার ত্রিমোহনী বাইপাস এলাকায় অভিযান চালিয়ে চলন্ত অবস্থায় একটি মাঠের মধ্যে থেকে ইজিবাইকটি উদ্ধার করেন।