বাগেরহাটের মোল্লাহাটে পিতার সকল জমি লিখে নিতে নিজের শিশু কন্যা (৯)’কে ভিকটিম সাজিয়ে ষড়যন্ত্র মূলক ধর্ষণ মামলায় বৃদ্ধ-অসুস্থ্য পিতাকে জেল হাজত খাটানোর অভিযোগ পাওয়া গেছে বড় ছেলের বিরুদ্ধে। উপজেলার বাসাবাড়ি গ্রামের মোঃ আবুল বাশার মোল্লা (৭০) এর বিরুদ্ধে তার বড় ছেলে মোঃ মিজানুর রহমান মোল্লা এ ষড়যন্ত্র করে।
ওই ঘটনায় মোঃ মিজানুর রহমানের ছোট ছেলে মোঃ হারুন মোল্লা, বড়মেয়ে-জামাই মোঃ আবদুল কাদের ও ছোট মেয়ে জামাই মোঃ জাকির হোসেন মোল্লা জনান, বৃদ্ধ-অসুস্থ্য আবুল বাশার মোল্লার এক স্ত্রী দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। সকলকে বঞ্ছিত করতে বড় ছেলে মিজানুর রহমান একাই সকল জমি লিখে নিতে চায়। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় বড় ধারালো কাচ গলায় ঠেকিয়ে এবং মিথ্যা মামলায় সারাজীবন জেলে রাখার ভয় দেখিয়ে অক্টোবরের ৬ তারিখে বসত বাড়ির ১০ শতক জমি লিখে নেয় বড় ছেলে। এরপর আবার অবশিষ্ট জমি লিখে দিতে বলায় ওই বৃদ্ধ পিতা রাজি না হয়ে বরং অন্য ছেলে-মেয়েদের লিখে দিতে চায়। এ নিয়ে বাপ ছেলের মাঝে ঝগড়া হয়। তখন বৃদ্ধ পিতা তা বড় ছেলেকে সাফ জানায়, তিনি বেচে থাকতে আর কোন জমি তাকে লিখে দিতে পারবে না। এ ছাড়া যে জমি দেয়া হয়েছে তা তিনি নিজের ইচ্ছায় দেন নাই এবং জোর করে লিখে নেয়ার কারণে আইনের আশ্রয় নেয়া হবে বলে জানায়। এরপর মিজানুর রহমান তার নিজের শিশু কন্যাকে ভিকটিম সাজিয়ে বৃদ্ধ-অসুস্থ্য পিতার বিরুদ্ধে মোল্লাহাট থানায় ধর্ষণ মামলা করে। যার নং-০৬, তাং ১৮/১০/২০২০ ইং। ওই মামলা রুজুর পূর্বেই বৃদ্ধ পিতাকে পুলিশ দিয়ে গ্রেফতার করানো হয় এবং মামলা রুজুর পর তাকে জেল হাজতে পাঠানো হয়। ওই মামলাকে সম্পূর্ণ ষড়যত্র এবং মিথ্যা অভিহিত করে এর প্রতিকার দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছেন তারা।