সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে শান্তি শৃংখলা পরিবেশে এ বছর কচুয়া উপজেলার ৭টি ইউনিয়নে ৪২টি পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবেলার জন্য সতর্কতামূলক নির্দেশনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে প্রশাসনের জোর তৎপরতা রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে মর্তলোকে মায়ের বাড়িতে দোলায় চড়ে দেবী দূর্গার পৃথিবীতে আগমন ঘটেছে। ০৬ কার্তিক (২২ অক্টোবর) দুর্গাষষ্ঠী তিথিতে শুরু হচ্ছে এই উৎসব।
এবছর করোনা মহামারী সংক্রামনের কারণে অন্যান্য বছর গুলোর মত সাজ সজ্জা না হলেও উৎসবের কমতি নেই। এবছর পূজার শুরু থেকেই শুরু হয়েছে সর্বত্র উৎসবের আমেজ। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,এ বছর কচুয়ার ৭টি ইউনিয়নের '৪২টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসনের পক্ষ হতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। সারাদেশে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সবাইকে সহযোগিতা করতে হবে।'
দূর্গোৎসব উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের বিশেষ প্রস্তুতি সভায় আলোচিত সতর্কতামূলক নির্দেশনায় রয়েছে, কোন মন্দিরে মাইক বা উচ্চ-শব্দযন্ত্র থাকবে না। প্রত্যেক মন্দিরে দুইটি দরজা ও হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে। সবাইকে মাস্ক পরে নিরাপদ দুরত্ব মেনে চলাচল করতে হবে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সজাগ থাকতে হবে।
উপজেলার ৭টি ইউনিয়নের '৪২টি মন্দিরে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।এর মধ্যে কচুয়া সদর ইউনিয়নে ৫টি পূজামন্ডপে, মঘিয়া ইউনিয়নে ০৮টি পূজামন্ডপে, ধোপাখালী ইউনিয়নে ০২টি পূজামন্ডপে, গজালিয়া ইুউনিয়নে ০৭টি, গোপালপুর ইউনিয়নে ০৩টি পূজামন্ডপে, রাড়িপাড়া ইউনিয়নে ১২টি পূজামন্ডপে এবং বাধাল ইউনিয়নে ০৫ টি পূজামন্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
কচুয়া উপজেলা পূজাউদযাপন পরিষদের সাধারন সম্পাদক পুলিন বিহারী সাহা বলেন বৈশি^ক করোনা মহামারির কারণে বর্তমন সরকার ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা মোতাবেক প্রতিটি পূজা মন্ডপে সামাজিক দূরত্ব মেনে পূজা অনুষ্ঠিত হচ্ছে।আর এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
কচুয়া থানার কর্মকর্তা ইন চাজ্র্ মোঃ মনিরুল ইসলাম বলেন, পূজা চলা কালীন যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে তার জন্য মটরসাইকেলে স্টাইকিং ফোর্স হিসেবে মোবাইল টিম সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে আছে, থাকছে কঠোর নজর দারীর ব্যাবস্থা করা হয়েছে। এ ছাড়া তিনি আরও বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।