ঝিনাইদহের হরিণাকু-ুতে মাদকমুক্ত ও বাল্যবিবাহ দমন, জঙ্গীমুক্ত শিক্ষাঙ্গন গড়তে শিষ্টাচার শিক্ষায় মূল ভূমিকা রাখে বিষয়ক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার মন্ডলতোলা ইবতেদায়ী মাদরাসা প্রাঙ্গনে ৭ নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইসলামি এজেন্ট ব্যাংক চুলকানী বাজার শাখা এ সমাবেশের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন ইউএনও সৈয়দা নাফিস সুলতানা। রাজনীতিক ও সমাজসেবক আফজাল হোসেনের সভাপতিত্বে এ সময় অধ্যক্ষ রবজেল হোসেন, ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, শিক্ষক আবদুল লতিফ, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু প্রমূখ বক্তব্য দেন।
সভায় বক্তারা মাদকমুক্ত ও বাল্যবিবাহ দমন এবং জঙ্গীমুক্ত শিক্ষাঙ্গন গড়তে শিক্ষক, ঈমাম, কাজি, জনপ্রতিনিধিসহ সকলকে একযোগে কাজ করার আহবান জানান।