কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের কাছারি মসজিদ প্রাঙ্গনে বুধবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ঈদণ্ডই-মিলাদুন্নবী উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, সাবেক কমিশনার মোঃ এমাদ মিয়া। এ সময় বক্তব্য রাখেন যুব পরিষদের সভাপতি চেয়ারম্যান গোলাম কিবরিয়া নভেল, সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক উজ্জল, উলামা লীগের সভাপতি মিজবাহ উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।