ভৈরবে আন্তঃজেলা চোর সিন্ডিকেটে চক্রের ২ সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ ॥ এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৬৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্যবসায়ী রাশেদ মিয়া বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে। গ্রেফতারকৃতরা হলো শহরের চন্ডিবের মধ্যপাড়া গ্রামের মোসলেম মিয়ার পুত্র বাদল মিয়া ও একই গ্রামের মৃত শামসু মিয়ার পুত্র ফরিদ মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাশেদ মিয়া নরসিংদীর নারায়নপুর থেকে যাত্রীবাহি বাসযোগে ভৈরবে আসার পথে আন্তঃজেলা চোর চক্রের ওই ২ সদস্য তার পকেট থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এ সময় বাসটি শহরের কমলপুর ভাই ভাই পেট্রোল পাম্পের কাছে থামলে রাশেদ মিয়া বাসের যাত্রীদের সহায়তায় তাদেরকে ধরে পুলিশে খবর দেয়। পরে ভৈরব থানা পুলিশ এসে আটককৃতদের তল্লাশী করে ৬৯ হাজার টাকা উদ্ধার করে।