বােেগরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের (৪, ৫ ও ৬) উপ-নির্বাচনে বক প্রতিক নিয়ে মোসম্মৎ সুফিয়া মুরাদ বিজয়ী ১ হাজার ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ট্ম্পুা ঘোষ হেলিকপ্টার প্রতিকে পেয়েছেন ৮৯৭ ভোট।
রামপাল উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকারিয়া শেখ বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ভোটাররা শান্তিপূর্নভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই উপ নির্বাচনে বেসরকারি ভাবে নিকটতম প্রার্থী টুম্পা ঘোষের থেকে ১‘শ৩৩ ভোট বেশি পেয়ে সুফিয়া মুরাদ বিজয়ী হয়েছেন। এই নির্বাচনে কোন প্রকার অপ্রতিকর ঘটনা ঘটেনি। এই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭২২ জন।