সারাদেশে যখন বয়স্ক ও বৃদ্ধ ভাতা পাওয়ার কথা। সেখানে কিশোরগঞ্জের বাজিতপুর আনাসার ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসেনের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার সকালে পৌর শহরের ৪নং ওয়ার্ডের ভিডিপি দলনেতা যুবায়ের আহাম্মেদ স্বামী হারা বয়বৃদ্ধ আশেয়া খাতুন (৭০) কে একটি ঘর নির্মান করে দেন। এই ঘর পেয়ে আয়েশা খাতুন মহা খুশি। বিশ বছর আগে তার স্বামী মারা যায়। তার কোন সন্তান ছিল না। ঘর পাওয়ার আগে তিনি গ্রামে গ্রামে গিয়ে গৃহকর্মির কাজ করতেন। কোন সময় ৩ বেলার মধ্যে ২ বেলা ভাত জোটত। আয়েশা খাতুনের স্বামীর মৃত্যুর পর গৃহহীনঅবস্থায় বিশ বছর ধরে তিনি মানবেতর জীবন যাপন করতে হতো। এই বয়সে তিনি বয়স্ক কিংবা বিধবা ভাতা পায়নি বলে তার অভিযোগ। তিনি বলেন, আনসার ভিডিপির দলনেতা যুবায়ের আহাম্মেদ ও তার সহকর্মীরা তাকে একটি নতুন আবাসস্থল করে দেওয়ায় তার খুশির সীমা নেই। বাজিতপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসেন এই প্রতিবেদককে বলেন, আয়েশা খাতুনের মত অসহায় মানুষদেরকে যদি সমাজে সকল স্থরের লোক ঘর আর্থিক সহায়তা করতো তাহলে দেশে কোন গরীব লোক থাকতো না বলে উল্লেখ করেন। উল্লেখ্য, আনসার ও ভিডিপি দলনেতা যুবায়ের আহাম্মেদ তার উর্দ্বতন কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে গরীব ও অসহায়দের মাঝে টিউবওয়েল বিতরণ করবেন বলে উল্লেখ করেন।