শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রংপুর মহানগরীর ১৫১টি পূজা মন্ডপের প্রতিনিধিদের মাঝে অনুদানের চেক বিতরন করা হয়েছে। রংপুর সিটি কর্পোশেনের উদ্যোগে সোমবার নগর ভবনের সভা কক্ষে প্রতিটি পূজা মন্ডপের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোশেনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর সিটি কর্পোশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞার সভাপতিত্বে ওই চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোশেনের প্যানেল মেয়র আলহাজ¦ মোঃ মাহামুদুর রহমান টিটু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর কমিটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় ও সদস্য সচিব এ্যাড. প্রশান্ত কুমার রায়সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় রংপুর মহানগরীর প্রতিটি পূজা মন্ডপে ৭ হাজার ৯শ’ ৫০টাকা করে ১৫১টি পূজা মন্ডপের প্রতিনিধিদের মাঝে প্রায় সাড়ে ১২লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়।